খুবি ক্যাম্পাস সম্প্রসারণ করুন


পত্রিকা: আমার দেশ

 

Read More

অনিয়ন্ত্রিত ইটের ভাটা






মো: আরাফাত হোসেন
শিক্ষার্থী
বাংলা বিভাগ
খুলনা বিশ্ববিদ্যালয়


পত্রিকা: দৈনিক ইত্তেফাক 

              আমার দেশ

Read More

স্পিডব্রেকার





মো: আরাফাত হোসেন
শিক্ষার্থী
বাংলা বিভাগ
খুলনা বিশ্ববিদ্যালয়


পত্রিকা: প্রথম আলো 

              জনকণ্ঠ

              খবরের কাগজ 

Read More

ঝিনাইদহে রেললাইন চাই






সোহান সাকিব
শিক্ষার্থী
ফরেস্টি অ্যান্ড উড টেকনোলজি
খুলনা বিশ্ববিদ্যালয়



পত্রিকা: আমার দেশ
              ইত্তেফাক 

             


Read More

খুলনায় জলাবদ্ধতা নিরসন করুন



সাকিব হাসান
শিক্ষার্থী
পরিসংখ্যান বিভাগ
খুলনা বিশ্ববিদ্যালয়


পত্রিকা: আমাদের সময়

Read More

গল্লামারী ব্রিজ নির্মাণে ধীরগতি




পারভেজ মোশাররফ
শিক্ষার্থী
বাংলা বিভাগ
খুলনা বিশ্ববিদ্যালয়


পত্রিকা: ইত্তেফাক 

Read More

কলঙ্কের গৌরব


শাহরিয়ার পারভেজ
ইংরেজি বিভাগ, ৩য় বর্ষ, খুলনা বিশ্ববিদ্যালয়।



গ্রামের চঞ্চল ছেলে সোহান। বড়ই দূরন্ত ছেলে, বয়স তার বারো ছুঁই ছুঁই; এরই মধ্যে বাবা-মাকে না হারিয়েও সে যেন এতিম। মাঠে খেলে আর নদীতে সাঁতার কেটেই তার দিন কেটে যায়। ফুটবল খেলতে গিয়ে একবার হাতও ভেঙেছে সে। খাওয়ার সময় খাওয়া নেই, নেই ঘুমানোর সময় ঘুম। অশান্ত এই ছেলেটা দাদা-দাদির কাছে এতিমের মতোই বড় হয়েছে।

না, সোহান এতিম না। বাবা-মা তার ঢাকায় থাকে, হয় না কথা তাদের সঙ্গে সোহানের। মা-বাবার মধ্যকার দ্বন্দ্বের বলি পাড়ার দুষ্টু ছেলে সোহান। সোহানের দাদা ছিলেন এই উপজেলার এক মাদরাসার প্রিন্সিপাল। ভাগ্যের নির্মম পরিহাস বলব না; তার ভেতরে জন্ম নেওয়া কোনো এক অজানা জেদ ও ক্ষোভেই ছেড়েছেন চাকরিটা। এখন মাথাভর্তি দুশ্চিন্তা আর পেটভর্তি ক্ষুধা নিয়েই বার্ধক্য কাটছে তার।

তবে তার একটা খানদানি অভ্যাস আছে—ঘুম থেকে উঠে চায়ের গ্লাসে চুমুক না দিলে যেন তার দিন শুরুই হয় না। দুবেলা খাওয়ার না হোক, দুই কাপ চা তার লাগবেই। পেটে ক্ষুধা থাকলেও চা-পাতা ছাড়া তার চলে না; যেভাবেই হোক জোগাড় সে করবেই। এভাবেই চলছে তার জীবনের শেষ সময়টা। পুত্রের খোঁজ রাখার মতো ‘মূল্যহীন’ কাজে সে সময় কখনো ব্যয় করে না।

সোহান, দুষ্টু চঞ্চল ছেলেটা, আমাকে ছোটবেলা থেকেই কাকু বলে ডাকে। আমিও তাকে আদর করেই কাকু বলি। ছেলেটা দুষ্টু হলেও বিশ্বস্ত ও দয়ালু। মানুষের প্রতি দয়া দেখানোর সুযোগ তার হয়নি, তবে অসুস্থ বিড়ালছানা কিংবা পাখিছানার প্রতি সে কখনো পশুত্ব দেখায়নি। তাকে চোখ বুজে বিশ্বাস করা যায়। ক্ষুধার তাড়নায় দুষ্টুমি করে চাচার আমগাছের দিকে নজর দিলেও সে সৎ।

দশজন ছেলের মাঝেও দূর থেকে তাকে চেনা যায়—দুষ্টু-পুষ্ট স্বভাবের। স্বাস্থ্যবান, গ্রামের আর দশটা মায়ের আদরের নাদুস-নুদুস ছেলের মতো। গায়ের কর্মঠ ছেলেদের দেহ এমনই হয়। সোহান মা-বাবার কাছ থেকে না পেয়েছে ভালোবাসা, না শাসন, না আদর, না বিদ্যা।

স্কুলের গণ্ডি পেরোনোর সময়েই এসে পড়ল পাহাড়সম বোঝা তার কাঁধে। পেটে ক্ষুধা নিয়ে তো আর মাস্টারমশাইয়ের দেওয়া পড়া কিংবা বেতের আঘাতে মাথা ঢোকে না। অন্য কিছু না বুঝুক, এই কথাটা গাঁয়ের গরিব ছেলেরা হাড়ে হাড়ে বোঝে। সোহানও তার ব্যতিক্রম নয়।

চলে যেতে হলো কপোতাক্ষের পাড়ে এক ইটভাটায় কাজ করতে। কাজ না করলে ক্ষুধা নিবারণ হয় না। সকাল থেকে সন্ধ্যা উত্তপ্ত সূর্যের নিচে, জ্বলন্ত আগুনে সোহান ইট পোড়ায়। সে যেন ইটকে নয়, বরং নিজেকেই পোড়ায়।

যে সময়ে তার সমবয়সী সহপাঠীদের মা হাতপাখায় বাতাস করতে করতে সন্তানকে পড়াতে বসে—না এমন নয় যে ঘরে সিলিং ফ্যান নেই। কিন্তু মায়ের মন তো আর ফ্যানের মতো ঘোরে না; ছেলের কষ্ট হবে ভেবে শ্বশুরির দেওয়া হাতপাখা নিয়ে এসেছে। কারণ তার সোনার টুকরো বাবাটা গরমে কষ্ট পাবে যে! অপরদিকে সোহানেরও বাতাসের সঙ্গে সম্পর্ক আছে; তবে সেটি উত্তপ্ত বাতাস, যা আগুনকে আরও প্রজ্জ্বলিত করে।

এই প্রজ্জ্বলিত আগুন মাটিকে পুড়িয়ে ইট বানায়। সেই ইটের সিলিংয়ের নিচেই ফ্যান ঘুরছিল, যার নিচে মা ছেলেকে পড়াচ্ছিলেন কোমল হাতের পাখার বাতাসে। আমি মায়ের ভালোবাসাকে ব্যঙ্গ করছি না—সন্তানের প্রতি মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ।

তবে এই আগুন সোহানকে পুড়িয়ে ইট না করলেও তার শেষ সম্বল—দুটি হাত—থেঁতলে দেয়। দোষটা সোহানের ছিল না, ছিল ইটের। সেই ইটটি পড়েছিল বড় দেয়াল থেকে। ইট ছিল ভাটার সরদারের লোক—তাই শাস্তিটা সোহানকেই পেতে হলো। তাকে কাজ থেকে বের করে দেওয়া হলো। থেঁতলানো হাতে তো আর ইট উল্টানো যায় না। কৃষক কি মরা গাছের শেষ গুঁড়িটা বাগানে রাখে? সে তো অক্ষম।

বিধ্বস্ত মন নিয়ে ফিরে এলো সোহান তার অনাথ আশ্রমে—না, সেটাই তার বাড়ি ছিল। যদিও সোহান এতিম ছিল না, আর বাড়িটাও অনাথ আশ্রম ছিল না; তবু সেটাই তার কাছে অনাথ আশ্রমের চেয়েও বড় ছিল। কারণ অনাথ শিশুরা অন্তত বিনামূল্যে, বিনা পরিশ্রমে খেতে পারে।

গল্পটা এখানেই ইতি হতে পারত, যদি সোহান সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে না আসত। হয়তো তার গল্পটাও অজানাই থেকে যেত শত শত সোহানের গল্পের মতো।

এই তো, দু’বছর আগে আমি ক্যাম্পাস থেকে ছুটিতে বাড়ি এসেছিলাম। হঠাৎ সোহানের সঙ্গে দেখা। আর যাই হোক, তার হাসিটায় কোনো কালিমা ছিল না, কোনো বক্রতা ছিল না। তার শেষ সম্বল—দুটি হাত—চলছিল আগের মতোই, কথার তালে তালে। গরিবের সম্বল তার এই দু’খানা হাত।

ক্যাম্পাসে ফেরার দিন শুনলাম—তার আর পড়াশোনা হবে না। দু’মুঠো ভাত যেখানে দুষ্প্রাপ্য, সেখানে লেখাপড়া বিলাসিতা। এরপর সুস্থতা নিয়ে ঢাকায় গেল চাকরির খোঁজে। সোহানকে আর দেখা গেল না এই বিদ্যাবিশ্বে।

হয়তো তার চলে যাওয়ার পর আমার চাচার বড় আমগাছের দুটি আম আর চুরি হয়নি; কোনো ক্ষুধার্ত দুষ্টু ছেলের পেটের ক্ষুধা নিবারণও হয়নি। কিন্তু সেই দুটি আম নিচে পড়ে নষ্ট হয়েছিল—আমি স্বচক্ষে দেখেছি।

কিন্তু চাচা কতবার যে গ্রামে সোহানের মতো চঞ্চল ছেলেদের আঘাত করে তাড়িয়ে দেওয়া হয়েছিল ঐ আম দু’টি রক্ষার জন্য। চাচার গাছে আম ভালোই এসেছিল সেবার; লোকেরা প্রশংসায় বলেছিল, “সরদার সাহেবের রিজিকে বরকত আছে—পশু-পাখিও খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারে।” আসলেই গর্বের বিষয়।

এমন অনেক গর্বের বিষয় এই বংশের আছে। দাদু বলতেন, দাদুর বাবা ছিলেন এই অঞ্চলের জমিদার। মানুষ খালি পায়ে হেঁটে যেত বাড়ির সামনে দিয়ে; বড় বড় বাগান ছিল, পড়ে থাকত শত শত ফল। দাদু বলতেন, দাদুর বাবা ছিলেন দক্ষ শিকারি। বাগান থেকে পাখি শিকার করতেন; তাঁর ইয়ারগানের গুলি কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না। এসব কথা শুনে অন্য ভাইয়েরা গর্ববোধ করলেও আমার গর্বে বুদ্‌বুদ ফোটেনি। আমি ভাবতাম, সে যুগে সোহানের মতো ছেলেদেরও হয়তো আমবাগানে শিকার করা হতো। হয়তো আম চুরির শাস্তি ছিল নির্মম—জমিদারের আম বলে কথা। তবে পশু-পাখি আসত বাগানে; তাদের খাওয়ানোর জন্য দাদু অনেক প্রশংসা পেতেন—এটা গ্রামে প্রসিদ্ধ ছিল।

যাই হোক, আমরা সোহানদের গল্পে ফিরে আসি। হঠাৎ পূজার ছুটিতে আমি গ্রামে এসেছি। এবারের বাড়ি ফেরার পথটা মসৃণ ছিল না; জ্যামের কারণে রাস্তায় বেশ বেগ পেতে হয়েছে। সূর্য তখন পশ্চিম আকাশে লাল আভা ছড়িয়ে ঢলে পড়েছে মাত্র। মায়ের ঘরের বিছানায় ব্যাগটা রাখতেই দূরসম্পর্কের এক ফুফির কণ্ঠ কানে এলো। ফুফি দাদিকে বলল,

“গ্রামটা রোষানলে গেল, ধ্বংস হয়ে গেল। বংশের মান-ইজ্জত সব শেষ হয়ে গেল, বড় মা। বদমাশটা কোনো বেটার বউ নিয়ে এসেছে—সঙ্গে দু’খানা পোলা। একখানা সদ্য এসেছে পৃথিবীতে, আরেকখানা দামড়া। শেষ হয়ে গেল বংশের সব মান-সম্মান, মা।”

প্রথমে বুঝতে না পারলেও খুব বেশি দেরি হয়নি কানে পৌঁছাতে এই কাহিনি।

দাদি-ফুফিরা যখন বারবার বলতে লাগল, “বংশের মান-সম্মান সব শেষ করে দিল ঐ বদমাশটা,” তখন আমি বুঝতে পারছিলাম না—ছেলেটার নামটাও কেউ ধরছে না। বদমাশ, পাজি, বজ্জাত—এই ছিল তার বিশেষণ; ছিল না কোনো বংশপরিচয়। হঠাৎ কোথা থেকে এলো বংশ, গ্রাম—এসব?

“এ যে সরদার বংশ—যাদের মান-সম্মান, ধন-দৌলতের অভাব নেই। যাদের তিন পুরুষ জমিদারি, নাম-ডাক নাকি শহরেও আছে। সে কীভাবে পারল এই বংশের মান-সম্মান নষ্ট করতে? তার কি একবারও বিবেকে বাধল না? সে কি বংশের কথা ভাবল না?”

এ কথা বলে দাদি শক্ত করে মাটিতে আঘাত করল—যেন তার মনের ক্ষোভ হাতের আঘাতে মাটির বুকে প্রকাশ পেল।

গ্রামে-গ্রামে রটে গেল ঘটনাটা। যদিও সোহান আর সেই অলক্ষুণে মেয়েটি ও তার সন্তানরা বেশিদিন টিকে থাকতে পারেনি এই পুণ্যভূমিতে, তবু সোহান আঁকড়ে ধরতে চেয়েছিল তার শেষ আশ্রয়স্থলকে। খুব দ্রুতই সভা বসলো—সরদার বংশের মুরুব্বি ও গুণিজনদের নিয়ে। সিদ্ধান্ত হলো, এ পাপীদের গ্রাম থেকে নির্বাসিত করতে হবে—আর একদিনও নয়। বংশের গায়ে দাগ লাগতে দেওয়া যাবে না।

সেদিন রাতে বাইরে বসে আমাবস্যার আকাশে চাঁদ খুঁজছিলাম। হঠাৎ চিৎকার কানে এলো। মানুষের নয়—কুকুরগুলো মানুষের পায়ের আওয়াজে জোরে জোরে ডাকাডাকি করছিল। গুরুজনেরা এসেছেন সোহানের দাদার কাছে; আমিও সঙ্গ নিলাম। সভা শেষে বংশের বড় কর্তা বললেন, “আর এক রাতও নয়—কালই চলে যাবে।” তবে সিদ্ধান্ত হলো, কোনো আঘাত করা হবে না; যতই হোক গ্রামের সুনাম পাশের গ্রামগুলোতে রয়েছে—সুনাম নষ্ট করা যাবে না। সোহানের দাদাকে বলা হলো আপদ বিদায় করতে, গ্রামকে কলঙ্কমুক্ত করতে।

ভোরের আলো ফুটতেই সেই দূরসম্পর্কের ফুফি এসে দাদির কাছে বলল,

“বিপদ কাটছে, আপদ বিদায় হয়েছে।”

ফুফির মুখে তখন ফসলি হাসি। দাদি পুরোটা বুঝতে না পেরে কী হয়েছে জানতে চাইলে ফুফি দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগল,

“আপদ যে পথে এসেছিল, সে পথেই ফিরে গেছে। তবে ঐ বজ্জাত মেয়েটা একখানা পোলা রেখে গেছে।”

ছেলেটা ছোট; মায়ের দুধ ছাড়লেও নিজে ভাত তুলে খেতে পারে না। ফুফির মতে, সে রেখে গেছে আরেক বিপদ। কথাগুলো যেন দৈবসংবাদের মতো আগ্রহ নিয়ে সবাই শুনছিল। অনেকেই বড় কর্তার প্রশংসা করে বলল—তার সিদ্ধান্তে বংশের কালিমা দূর হলো। সে নাকি তার বড় দাদার মতোই—তার সিদ্ধান্তে বরকত আছে।

কয়েক মাস কেটে গেল। আমার ছুটি প্রায় শেষ। মা বললেন, চাচার বড় আমগাছে এবারও ভালো ফল এসেছে। সোহানের দাদার বাড়ির পাশেই গাছটা ছিল। আমি হাঁটছিলাম গাছটার নিচ দিয়ে বড় কর্তা আর চাচার সঙ্গে। ফল দেখেই বড় কর্তা চাচার প্রশংসা করে বললেন,

“এ বংশের একটা গৌরব আর আভিজাত্য আছে বুঝলে, রহমান। ফল শুধু নিজে খেয়ো না—মসজিদেও কিছু দিও।”

গাঁয়ের মসজিদটির দেয়ালে তখন টাইলসের কাজ চলছিল; ফ্যানও বসানো হয়েছে।

ছুটি শেষে ফিরে এলাম ক্যাম্পাসে। সেদিন ছিল সোমবার; ইশার জামাত হলের দোতলার মসজিদে। মসজিদের সামনে প্রতিদিন পত্রিকা রাখা থাকে। নামাজ শেষে পত্রিকা পড়া আমার অভ্যাস। সেদিনও দাঁড়িয়ে শিরোনাম পড়ছিলাম। হঠাৎ সোহানের ছবি দেখে চমকে উঠলাম। না, এবার সে বংশের মান-সম্মান জলে ডোবায়নি—বরং তার ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া গেছে বুড়িগঙ্গার জলে। হাত-পা পাথর দিয়ে বাঁধা অবস্থায় জেলেরা দেহটি পেয়েছে।

পত্রিকার পাতা উল্টাতেই আরেক লোমহর্ষক ঘটনার বর্ণনা পেলাম। সেই মেয়েটিকেও একইভাবে পাওয়া গেছে, তবে কিছু দূরে। তার সন্তানদেরও পাওয়া গেছে; তারা ছোট হওয়ায় দেহে পাথর বাঁধা হয়নি—ইটভাটার পোড়া ইট দিয়েই বেঁধে নদীতে ফেলা হয়েছিল। তদন্ত চলছিল।

কয়েক দিন পর পত্রিকায় প্রকাশ হলো হত্যার কারণ ও হত্যাকারীর পরিচয়। সে আর কেউ নয়—ঐ মেয়েটির সন্ত্রাসী স্বামীই।

মেয়েটির বিয়ে হয়েছিল কম বয়সে এক সন্ত্রাসীর সঙ্গে। সে স্ত্রী ও দুই সন্তানকে নির্মমভাবে নির্যাতন করত। মাদকের টাকার জন্য স্ত্রীকে কারখানায় কাজ করতে পাঠাত। সেখানেই সোহানের সঙ্গে পরিচয়। এক রাতের নির্যাতনের পর পালিয়ে এসে সে সোহানকে বলেছিল—আজ বস্তিতে ফিরলে আর বাঁচবে না। সোহানের মনে মায়া জাগে। মেয়েটি ও দুটি নিষ্পাপ শিশুকে বাঁচাতে সে তাদের নিজের গ্রামে নিয়ে আসে। ভেবেছিল, মানুষ তাকে বুঝবে; নতুন জীবন শুরু হবে। কিন্তু তা আর হলো না।

গ্রাম থেকে বিতাড়নের পরদিনই তারা ঢাকায় ফিরে যায়। সেখানে সন্ত্রাসীর হাতে নির্মমভাবে খুন হয় তিনজনই।

সরদার বংশ যে গ্রামে বাস করে—সে গ্রামে কি এই পাপ মেনে নেওয়া যায়? তাই তো ভাগ্য ঠেলে দিল তাদের বুড়িগঙ্গার কালো জলে।

এখানেই শেষ হলো পত্রিকার পাতাটি; আর সোহানকে নিয়ে আমার গল্পও। শুনেছি, গ্রামে রেখে আসা ছোট্ট শিশুটিকে বড় কর্তার আদেশে অনাথ আশ্রমে পাঠানো হয়েছে। সেখানে নাকি দুবেলা খেতে ইটভাটা বা কারখানায় কাজ করতে হয় না।

দাদু বলছিলেন, চাচার গাছে এবারও ফল এসেছে; তবে এবার ফল গ্রামে বণ্টন করা হবে। সোহানের দাদু এখনও বেঁচে আছেন। গ্রামে এলে দেখা হয়। সকালে বারান্দায় বসে এক গ্লাস চা মুখে না নিলে এখনও তার যেন সকালই হয় না।

 

Read More

ঢাকা-খুলনা মহাসড়কের বেহাল দশা








মো: আরাফাত হোসেন 
শিক্ষার্থী 
বাংলা বিভাগ 
খুলনা বিশ্ববিদ্যালয়। 



প্রকাশিত: কালের কন্ঠ 
                 আমার দেশ
                 যুগান্তর 
                 খবরের কাগজ

Read More

খুবি ক্যাম্পাসে রাস্তা সংস্কার চাই


 
মো: আরাফাত হোসেন
শিক্ষার্থী
বাংলা বিভাগ
খুলনা বিশ্ববিদ্যালয়।


প্রকাশিত: আমার দেশ
Read More

মৎস খামার অধিগ্রহণ চাই


 
শিক্ষার্থী,
মো: আরাফাত হোসেন
বাংলা বিভাগ,
খুলনা বিশ্ববিদ্যালয়।


প্রকাশিত: আমার দেশ

Read More

গবেষণা ক্ষেত্র বরাদ্দ কম


মো: আরাফাত হোসেন
বাংলা বিভাগ, ২৩ ব্যাচ
খুলনা বিশ্ববিদ্যালয়।


প্রকাশিত: জনকণ্ঠ 

Read More

সাতক্ষীরা উপকূলে টেকসই বেড়িবাঁধ চাই





মো: আরাফাত হোসেন
বাংলা বিভাগ, ২৩ বাচ
খুলনা বিশ্ববিদ্যালয়।


প্রকাশিত: কালের কন্ঠ

                 ইত্তেফাক


Read More

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লেক!








মো: আরাফাত হোসেন 
শিক্ষার্থী 
বাংলা বিভাগ 
খুলনা বিশ্ববিদ্যালয় 



পত্রিকা: ইত্তেফাক 
             আমার দেশ
             প্রথম আলো 
Read More

খুলনা বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট


 
শিক্ষার্থী,
গণিত বিভাগ, ২৪ ব্যাচ
খুলনা বিশ্ববিদ্যালয়।


প্রকাশিত: ইত্তেফাক 

Read More

কুয়াশার ওপারে প্রশান্তির আলোকপাত

লেখক: সাকিব হাসান [ পরিসংখ্যান-২৪ ব্যাচ, খুবি]


‎বাইরে আজ কুয়াশার চাদরটা বড্ড বেশি ঘন। জানালার কাঁচের ওপাশে তাকিয়ে মনে হচ্ছে পুরো পৃথিবীটা সাদা ধোঁয়ায় ঢাকা পড়ে গেছে। ঘড়িতে তখন শেষ রাত। কনকনে শীতে জায়নামাজে দাঁড়িয়ে কেবল একটি কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে—রিজাল্ট। সিজিপিএ প্রত্যাশার চেয়ে অনেকটা নিচে নেমে গেছে। পরিসংখ্যানের কঠিন সব সমীকরণ মেলাতে গিয়ে জীবনের সবচেয়ে জরুরি সমীকরণটা যেন ওলটপালট হয়ে গেছে।

‎টেবিলের ওপর পড়ে আছে মার্কশিটটা। এক টুকরো কাগজ যেন বিষাদ হয়ে আমাকে গিলে খাচ্ছে। মনে হচ্ছিল, এই কুয়াশার মতো আমার ভবিষ্যৎও কি ঝাপসা হয়ে গেল? শয়তান মনের ভেতর কুমন্ত্রণা দিচ্ছিল—"তোর দ্বারা আর কিছু হবে না, এই মুখ কাউকে দেখানো যাবে না।" এক মুহূর্তের জন্য মনে হলো, এই জীবন রেখে লাভ কী?

‎‎ঠিক সেই মুহূর্তে মসজিদের মিনার থেকে ভেসে এল ফজরের আযান—‘আসসালাতু খাইরুম মিনান নাউম’ (ঘুমের চেয়ে নামায উত্তম)। আযানের প্রতিটি শব্দ যেন আমার ভেতরের জমাটবদ্ধ কুয়াশা ছিঁড়ে দিচ্ছিল। আমি অজু করতে দাঁড়ালাম। শীতল পানির স্পর্শে শরীরের ক্লান্তি আর মনের অবসাদ যেন কিছুটা ধুয়ে গেল।

‎সিজদাহয় গিয়ে যখন কপাল ঠেকালাম, তখন মনে পড়ল রাসূল (সা.) এর সেই কথাগুলো—মুমিনের কাজ তো ধৈর্য ধরা। আমি বুঝতে পারলাম, এই সিজিপিএ বা দুনিয়াবী সাফল্য কেবল একটা পরীক্ষা মাত্র, এটা জীবনের শেষ গন্তব্য নয়।

‎হঠাৎ মনে পড়ে গেল সেই মহাগ্রন্থের অভয়বাণী:

‎"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু।" — (সূরা আজ-জুমার, আয়াত: ৫৩)

‎আল্লাহ যেখানে নিরাশ হতে নিষেধ করেছেন, সেখানে এক টুকরো কাগজের নম্বরের জন্য ভেঙে পড়া কি সাজে? সিজিপিএ হয়তো কম এসেছে, কিন্তু আল্লাহ তো আমার প্রচেষ্টাকে দেখছেন। জীবনের আমানত এভাবে হেলায় হারানোর চিন্তা করাও ছিল এক মস্ত বড় ভুল।‎ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা হলো নতুন করে আল্লাহর ওপর ভরসা করে পথ চলার শুরু। 

‎

‎"কুয়াশা যত ঘনই হোক, সূর্যের আলো তাকে হারাবেই। আর হতাশা যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও অনেক বেশি প্রশস্ত।"

‎


 

Read More

গবেষণাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি করা হোক


 

প্রকাশিত : আমাদের সময়

Read More

সাতক্ষীরায় রেললাইন চাই


 

প্রকাশিত : যুগান্তর 

Read More

খুবি ক্যাম্পাসের অভ্যন্তরীণ রাস্তা সংস্কার চাই



 


প্রকাশিত: প্রথম আলো 

              ইত্তেফাক 

              কালের কন্ঠ

              আমাদের সময়

      

Read More

ফেরা



ইমরান কখনো খারাপ ছেলে ছিল না। সে মিথ্যা বলত না, কাউকে ঠকাত না। কিন্তু ছোটবেলায় আব্বু নামাজের কথা বলতেন, আম্মু রোজার সময় ডাক দিতেন। ইমরান শুনত, কিন্তু মন দিত না। তার কাছে এসব ছিল বড়দের অভ্যাস, জীবনের জরুরি কিছু নয়।

স্কুলজীবনে নামাজ মানেই বিরক্তি। বন্ধুদের সাথে খেলতে যেতে দেরি হয়ে যায়, টিভি দেখা মিস হয়—এই ছিল তার অভিযোগ। দাদু মাঝে মাঝে হাত ধরে মসজিদে নিয়ে যেতেন। ইমরান তখন আকাশের দিকে তাকিয়ে থাকত, কখন নামাজ শেষ হবে সেই অপেক্ষায়।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর সে সত্যিকারের স্বাধীনতা পেল। কেউ আর জিজ্ঞেস করে না নামাজ পড়েছ কি না। ইমরানও আর ভাবল না।
একটা ছেলের কাছে এই বিশাল ক্যাম্পাস, কার্জন হলের লাল ইটের দালান আর টিএসসির আড্ডা—সব কিছুই স্বপ্নের মতো। স্কুল জীবনে ওয়াক্ত মতো নামাজ হয়তো পড়া হতো মাঝেমাঝে , কিন্তু কলেজে ওঠার পর থেকেই সেই অভ্যাসে ভাটা পড়ে। আর এখন? এখন তো সে মুক্ত বিহঙ্গ।
ভার্সিটির প্রথম দেড় বছর কাটল বন্ধুদের সাথে গিটার বাজিয়ে, রাত জেগে মুভি দেখে আর ধোঁয়া ওঠা চায়ের কাপে ঝড় তুলে। জুমার নামাজটা মাঝে মাঝে পড়া হতো, সেটাও বন্ধুদের চাপে। ধর্মের কথা মনে পড়লে সে ভাবত, "বয়স তো পড়েই আছে, বৃদ্ধ হলে তওবা করে নেব।"
বাইরে থেকে সব ঠিকই ছিল। কিন্তু ভেতরে কোথাও একটা ফাঁকা জায়গা রয়ে গিয়েছিল—যেটার নাম সে জানত না।

হঠাৎ একদিন খবর এলো, দাদু আর নেই।

গ্রামে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে ইমরান হঠাৎ বুঝল, সে ঠিকমতো দোয়া পড়তে পারে না। সবাই হাত তুলেছে, আর সে শুধু চুপ করে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা কেমন করে উঠল। মনে পড়ল, এই হাতটাই একদিন তার ছোট আঙুল ধরে মসজিদের দরজা পেরিয়ে দিয়েছিল।

ফিরে এসে সে অনেকদিন চুপচাপ ছিল।

একদিন বিকেলে বৃষ্টি নামল। ক্লাস শেষে ভিজে যেতে ভিজে যেতে সে আশ্রয়ের জন্য ঢুকে পড়ল ক্যাম্পাস মসজিদে। ভেতরে আসরের নামাজ চলছিল। সে পেছনে বসে পড়ল—ভেজা জামা, ক্লান্ত শরীর নিয়ে। নামাজ শেষে এক বৃদ্ধ লোক কুরআন পড়ছিলেন। কণ্ঠটা সাধারণ, কিন্তু ভীষণ শান্ত।

ইমরান জানে না কেন, চোখের কোণটা ভিজে উঠল।

সেদিন সে নামাজ পড়েনি।
কিন্তু পরদিন আবার গিয়েছিল।

এরপর ধীরে ধীরে সে কাতারে দাঁড়াতে শুরু করল। ভুল হচ্ছিল, মন ছুটে যাচ্ছিল, তবু সে আসছিল। কেউ তাকে জোর করেনি, কেউ প্রশ্নও করেনি। এই নীরব গ্রহণটাই তাকে টেনে রেখেছিল।

এক রাতে ফজরের আজানের আগেই ইমরান জেগে গেল। ঘর অন্ধকার, শুধু ঘড়ির টিকটিক। অনেকক্ষণ বসে সে ভাবছিল—আজ উঠবে তো? নাকি আবার আগের মতোই ঘুমের কাছে হার মানবে?

শেষ পর্যন্ত উঠে দাঁড়াল।

অজু করার সময় ঠান্ডা পানিতে হাত কাঁপছিল। নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতেই তার মন চলে গেল শৈশবে—দাদুর পাশে দাঁড়িয়ে থাকা সেই বিরক্ত মুখের ছেলেটার কাছে। আজ সেই মানুষটা নেই, আর সে একা দাঁড়িয়ে আছে।

সিজদায় গিয়ে তার বুকটা ভেঙে গেল।

কত ডাক সে শোনেনি, কত সুযোগ সে নিজেই ফেলে দিয়েছে। চোখের পানি সিজদার মাটিতে পড়তে পড়তে সে ফিসফিস করে বলল,
“আমি অনেক দেরি করে ফেলেছি… তবু যদি আমাকে ছেড়ে না দাও…”

সে জানে না কতক্ষণ সেখানে ছিল। উঠতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল, এই ভাঙা অবস্থাতেই সে সবচেয়ে নিরাপদ।

নামাজ শেষে জানালার দিকে তাকিয়ে দেখল—ভোরের আলো ঢুকছে। আকাশ ধূসর থেকে নীল হচ্ছে। হঠাৎ দাদুর কণ্ঠটা কানে বাজল,
“নামাজটা ভুলিস না রে…”

ইমরানের চোখ ভিজে উঠল। আজ বলার অনেক কথা ছিল। কিন্তু বলার মানুষটা আর নেই।

সে বুঝল, কেউ তাকে নিখুঁত হতে বলেনি। শুধু ফিরে আসতে বলেছিল। আর সে অনেক দেরিতে হলেও ফিরে এসেছে।

হয়তো সে আবার পড়ে যাবে। আবার ভুল করবে।
কিন্তু আজ এই ভোরে, আল্লাহর সামনে দাঁড়িয়ে, সে নিজের সব অহংকার নামিয়ে রেখেছে।

এই ভাঙা অবস্থাতেই
সে সবচেয়ে সত্যি।



লেখক: ফারহান জাওয়াদ
Read More

ফুটওভারব্রিজ দিয়ে কেউ রাস্তা পার হয় না!



 


প্রকাশিত: দৈনিক ইত্তেফাক 

                আমাদের সময়

                আমার দেশ


Read More

হল রোড সংস্কার করুন





মো: আরাফাত হোসেন 
শিক্ষার্থী
বাংলা বিভাগ 
খুলনা বিশ্ববিদ্যালয় 


পত্রিকা: কালের কন্ঠ 
             আমাদের সময়
             খবরের কাগজ 


Read More

মাছ শিকার



বৃষ্টির দিনে পুকুর পাড়ে
মাছের আনাগোনা,
বঁড়শি দিয়ে মাছ ধরিবে
ছোট্ট খোকন সোনা।

মলা-ঢেলা তেলাপিয়া
মাছের নেইকো শেষ,
মাছ ধরিতে খোকন সোনার
লাগছে ভারি বেশ।

হঠাৎ করে বৃষ্টি নামে
ঝুম্ ঝুমাঝুম্ ঝুম্,
মাছেরা সব মাদল বাজায়
ধুম্ ধুমাধুম্ ধুম্।

পুকুর মাঝে মাছের রাজা
বসায় মাছের মেলা,
তাইতো সোনার মাছ ওঠে না
গড়িয়ে যায় বেলা।

শেষ বিকেলে খালি হাতে
খোকন ফিরে বাড়ি,
মাছ শিকারের স্বপ্ন তাহার
গেছে আপন ছাড়ি।


প্রকাশিত: খুলনা গেজেট 

Read More

শ্রেষ্ঠ শিক্ষক


যেথায় সময় স্তব্ধ হয়, জড়তারা ভর করে মস্তিষ্কে,
স্বপ্নগুলো চৌচির হয়ে খাবি খায়, মনের বিদ্রোহে
জাল বুনি হতাশার। সেই সীমাহীন ক্রান্তিলগ্নে,
আশার প্রদীপ হাতে আমি আপনাকে দেখেছি!

শত সংগ্রাম আর ব্যর্থতার মঞ্চ পারিয়ে নদীর
ঢেউ যেমন বয়ে চলে জীবনের জঞ্জাল নিয়ে,
খাড়া পাহাড় পাড়ি দিয়ে যে যুবক পৌঁছেছে
নক্ষত্রলোকে, রাতের আকাশের প্রজ্বলিত
উল্কাপিন্ড দেয় ভরসার প্রণোদনা।
আপনি তেমনি উজ্বল আলোকরশ্মি!

আশার প্রদীপ-নিরাশার অন্ধকার, কালো
চাঁদের মায়া টেনে নিয়ে চলেছে অনন্তলোকে।
বাঁচার প্রেরণা-মরার প্রেম, দিয়েছে নব দিশা।
আপনি সেই সীমাহীন দিশা!


পত্রিকা: খুলনা গেজেট 

Read More

রক্ত কঠিন


তোমার রক্তে জুড়ে আছে অস্তিত্বের বাঁধন,
কাঁপে তব পদাঘাতে কঠোর হিমালয়ের রাবণ।
কালের জবান তুমি, বজ্রকঠিন ধমনী তোমার
ফেঁটে পড়ে রক্তের ভারে।
লাল কঠিন রক্ত!

কাস্তের আঘাতে যেথায় স্বর্গ নামে সেই মহালয়ায়
মুক্ত বক্ষ দর্শনে কেঁপে ওঠে মহিষাসুরের মঞ্চ।
বিশ্ব তব শান্তপ্রাণ হাতুড়ির কল্যাণে,
সপ্ত আকাশ পাড়ি দিয়েছো সেনার বুলেট দানে।
কঠোর চোখের রক্ত!

অসুর তব অট্টহাসিতে দাঁতে কাটে মানুষ-গরু,
হাতুড়ি-কাস্তের যাতনায় লেখা তোমার অশ্রু।
মিশে যায় রক্ত কংক্রিটের স্তরে আর বালুর স্তূপে,
কখনো মিশতে দেখেছি ভাতের প্লেটে ও বুলেটে।
ধমনীর কালো রক্ত!



প্রকাশিত: খুলনা গেজেট 

Read More

হাঁসের ছানা



হাঁসের কোলে ছোট্ট ছোট
মিষ্টি হাঁসের ছানা,
দেখতে তাদের ভালোই লাগে
ধরতে কভু মানা।

মিটমিটিয়ে তাকায় তারা
করে ডাকাডাকি,
হাঁসের ছানার রূপের আলোয়
প্রেমের ছবি আঁকি।

পানি পেলে হাঁসের ছানা
করে খেলাধূলা,
পালকগুলো দেখতে লাগে
শিমুল গাছের তুলা।

হাঁসের ছানার ডাক শুনে হায়
মনে লাগে দোলা,
ছোট্ট ছানার এমন মায়া
যায় না কভু ভুলা।


প্রকাশিত: খুলনা গেজেট 

Read More

অন্তহীন হাতছানি

 
তোমাকে ভালোবেসেছিলাম কুয়াশাচ্ছন্ন করুণ
শীতার্ত এক সকালে। আকাশের মায়াভরা
মনোরম চাহনিতে মুগ্ধ হয়েছিলাম একদিন।
যেথায় ধানের শিষে দোলা দেয় দখিনা সমীরণ,
ভেসে ওঠে পলকহীন পানকৌড়ির কলকাকলি।
সেথায় তোমাকে ভালোবেসেছিলাম।

চাঁদের কালিমা লেপটে সীমাহীন মাঠের কিনারে
তারকারা খেলা করে ঘাসের ছায়ায়। জোনাকির
আলোকে মুছে যায় শতবর্ষী নিদ্রার তৃষ্ণা।
পাতার করুণ ক্রন্দনধ্বনিতে কেঁপে ওঠে উপন্যাসের
অসমাপ্ত অধ্যায়। হৃদয়ের কল্পিত আকাঙ্ক্ষায়
আলোর শব্দের ন্যায় ভালোবেসেছিলাম।

অন্ধকার রাত্রির তুমুল গর্জনে, অশান্ত ধরণীর
অতৃপ্ত আর্তনাদে, অকূল দরিয়ার অন্তহীন
ক্ষুধার ন্যায় তোমদকে ভালোবেসেছিলাম।


 প্রকাশিত: খুলনা গেজেট 

Read More

বিকৃত মায়া

 


আমার মস্তিষ্ক আজ বিকল!
সকালের মৃদু বাতাস গ্রহণে তার অনাগ্রহ।
পচা কাদার গন্ধে বুঁদ হয়ে থেকে অসহ্য যন্ত্রণা।
মাঝে মাঝে কান্না ভাঙে সুতীব্র আবেগে।
বলে, আমি তাকে ভুলিতে পারি না।

আমার হৃদয় আজ ক্লান্ত!
মরুহীন জলধারা ক্ষত করেছে কল্পিত মৃত্যুপুরী।
আচানকই জাগে মনে তাঁর হৃদয়ের কঠিন ঘ্রাণ।
আমি মাদকতায় মত্ত হয়ে চেয়ে দেখি হৃদয়ের
চুপ। অশ্রুধারা রক্তের মাঝে খুঁজে পায় অস্তিত্ব।

আমার চক্ষু আজ রুদ্ধ!
ভুলে গেছে নীরব কথন, আলোর রেখা আজ
দেয় না সাড়া। সিগারেটের ধোঁয়ার প্রতি তীব্র
আকর্ষণ তার, আলোহীনতায় করুণ হতাশা।
হঠাৎ ঘুম থেকে উঠে দেখি, গভীর রাত!



Read More

চড়াই পাখি


সকাল সকাল আমার ঘরে
চড়াই পাখি আসে,
যখন সবে পূব আকাশে
সূর্যি মামা হাসে।

কিচিরমিচির ডাক যে তাহার
বড়ই মিষ্টি লাগে,
শিস বাজালে ছোট্ট পাখি
ভয় পেয়ে যে ভাগে।

ঘরের যত পোকামাকড়
ধরে ধরে খায়,
চড়াই পাখির লাফালাফি
মায়া লাগায় হায়।

আমার মনে ছোট্ট পাখি
দোলা দিয়ে যায়,
জগৎ মাঝে চড়াই পাখির
তুলনা যে নাই।

Read More

মন খারাপের দেশে


আমার মন খারাপের দেশে সমুদ্রের অথই জল।
কঙ্কালসার শামুকেরা বিচরণ করে কল্পহীন মরা
গাঙে। মৃতপ্রায় পক্ষীর অস্তিত্বে বাঁচে আমাদের
পাড়ার সলিম গাজী।
মনে পড়ে, আমি তো সেই ভগ্ন কল্পতরুই অংশ।

আকাশের পানে তাকালে আমার মায়ের কথা
মনে পড়ে যায়, যিনি এই মাটির করুণ সৌরভে
কাটিয়েছেন তাঁর আস্থার জগৎ। সমুদ্রের গভীরে
বিচরণকারী কচ্ছপটি আজ বার্ধক্যে উপনীত।
আমার পিতার ভাটিয়ালি সুরের মূর্ছনায় কেঁপেছে
ধরণী। সে শুনেছে।
কিন্তু আজ আর শোনে না!

আমি হেমন্তের বাতাসে নিজেকে মেলে দেই।
নতুন ধানের সুবাস যে মাটিকে বাঁচিয়ে রেখেছে,
সে মাটিও আজ ক্লান্ত।
ভূকম্পন জানান দেয় তোমার সময় ফুরিয়েছে।
আমার মন খারাপের দেশে তাই ধাওতাল সাহুর
আক্ষেপের সুর বাজে।



Read More

নীরবতায় তুমি



আমার অতৃপ্ত হৃদয়ে সাইবেরিয়ার হিম শীতলতা।
বদ্ধ ঘরে আত্মচিৎকারে মরে,
চারিদিকে করুণ বিষন্নতা।


কুয়াশার কম্বলে মোড়ানো খাবা হলের
ব্যাডমিন্টন কোর্ট। আবছা অন্ধকারে মহাকাব্যের
সোপান রচনায় মত্ত একদল যুবক।


শিশিরের শব্দে ঘুমায় আমার চিরচেনা ক্লাসরুম।
নীরবতার মগজে ঘণ্টাধ্বনি বাজায় নিঃস্ব দেয়াল
ঘড়িটা। শৈত্যপ্রবাহের তাড়নায় মোদের
নাটমন্ডপের হৃদয়ে জাগে বাৎসল্য।


সবুজ ঘাসের সঞ্চিত সম্পদে প্রাণ পায়
সেন্ট্রাল মাঠ। তাহারই পরতে পরতে ছড়িয়ে
থাকে মোদের আবেগের কল্লোল।


রাতের অন্ধকারে হারিয়ে যায় আমার স্মৃতি।
হারিয়ে যায় হাদীচত্বরের কলরব,
মুক্তমঞ্চের হৃদয় জুড়ে অপরিসীম রিক্ততা।
আমার ক্লান্ত হৃদয় প্রাণ ফিরে পায়
তপনদার শিল্পে।


ব্যস্ততা নিঃশেষ, ধীর পদচারণা। অতঃপর,
সীমাহীন নীরবতা,
আর আমার অস্তিত্ব জুড়ে আছো শুধুই 'তুমি'।



Read More

মহীসোপান



আমার দুচোখ জুড়ে ঢেউয়ের মূর্ছনা।
স্বপ্ন ভাঙে হৃদয়-মরুতে।
আঘাতের তরঙ্গ ভঙ্গ হয় অকৃত্রিম মমতায়।
মনে পড়ে,
আমার শার্টের হাতায় তোমার খামচে ধরা স্পর্শ।


অকৃপণ ঢেউয়ের ফেনা মুছে ফেলে জীবনের
গ্লানি; একাত্ম হয় প্রভুরূপী সাগরের অঙ্গে।
নীল আসমান তব চেয়ে থাকে,
নীরবতায় আঁখি মেলে দেখে,
অন্তহীন ভালোবাসা।


তবে কেন আজ সমুদ্রের বুকে এই তুফান?
বিধ্বস্ত তাহার শত সহস্র সোপান।
অশান্ত হৃদয় তোলপাড় করে সৈকতের সাম্রাজ্য।
অতঃপর;
করুণ অন্ধকার বিরাজমান।
মনে প্রশ্ন জাগে,
এ কি তবে 'অভিমান'?

Read More

শীতের পিঠা


শীতের দিনে রাতের বেলা
পিঠা খেতে মজা,
দুধপুলি আর রসের চিতই
সকল পিঠার রাজা।

সকালবেলা তেলের পিঠার
গন্ধ লাগে বেশ, 
পিঠার স্বাদে মাতোয়ারা
যায় না কভু রেশ।

পাটিসাপটা মালপোয়া আর
ভাঁপা পিঠার কালে,
খেজুর রসে ভেজা চিতই
লেগে থাকে গালে।

শীতের দিনে পিঠার স্বাদে
মনে লাগে দোলা,
হরেক রকম পিঠার গন্ধ
যায় না কভু ভোলা।



Read More

নরকের দরজা


আমার হৃৎপিণ্ড শুষে খায় ক্ষুধার্ত শকুন।
মগজের হিসাব নাই,
হাড়গুলো ভেঙেছে আজ শত অবহেলায়।
মাংসপেশি পিষ্ট হয়েছে ঘাতকের থাবায়।
রাষ্ট্র, তোমার আর কী চাই?


পুরোনো কারখানার আবর্জনায় মিশে গেছে
আমার হাতের স্পর্শ। দুমড়ে-মুচড়ে অগোছালো
এক মানবিক উদর, ভুলেছি আমার টোটেম।
রাস্তায় রক্তের করুণ চাহনি;
মুক্ত হস্তে সেথায় হাদিরা ঝরে যায়!
রাষ্ট্র, তোমার আর কী চাই?


দেশমাতৃকা আজ ক্লান্ত।
শত শুয়োর বাচ্চা দিয়েছে, প্রকৃতি বড় অশান্ত।
মুখের অন্ন ধ্বংস করে,
হাজার হাজার লাশের ভীড়ে,
রাষ্ট্র, তুমি স্বপ্ন দেখাও দুচোখ ভরে!
রক্ত নিয়ে মত্ত হয়ে মেতেছো কোন খেলায়?
রাষ্ট্র, তোমার আর কী চাই?

Read More

মাগো, আমি হাদি হব


মাগো, আমি হাদি হব;
কলিজা ভরা সাহস নিয়ে যুদ্ধে যাব।
জীবনের মায়া করি নাই কভু মাগো,
দেশের তরে জীবন মম বলি দেব।

মাগো, আমি হাদি হব;
রাজপথেতে প্রাণ দিয়ে মা অমর হব।
ঘাতকের বুকে ত্রাস হয়ে জেগে রবো,
দখলকারীর মনে মহা ভয় ধরাবো।

মাগো, আমি হাদি হব;
দেশের তরে প্রয়োজনে নজরুল হব,
কারার ওই লৌহ কপাট ভাঙতে যাব।
মাগো আমি হাদি হয়ে আজ বেঁচে রবো।


প্রকাশিত: খুলনা গেজেট 

Read More